প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৩, ২০২৬, ১১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ২০, ২০১৭, ৯:১৫ এ.এম
গোলাপগঞ্জে যুবলীগ ছাত্রলীগের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। রবিবার গোলাপগঞ্জ চৌমুহনীর অভিজাত একটি রেস্টুরেন্টে এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি শহিদুর রহমান সুহেদ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর গোলাপগঞ্জ প্রতিনিধি হারিছ আলী, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সেক্রেটারি জাহিদ উদ্দিন।অনুষ্ঠানে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফিরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
উপজেলা যুবলীগ নেতা জাহেদুল হক চৌধুরীর সভাপতিত্বে যুবলীগ নেতা মতিউর রহমান ও পৌর যুবলীগ নেতা রাসেল আহমদের যৌথ পরিচালনায় মাহফিলে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা তাতীলীগ সভাপতি রাজিব বৈদ্য, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, উপজেলা যুবলীগ নেতা মোঃ রফিক আহমদ, আব্দুল আজিজ, রাসেল আহমদ (জনি), উপজেলা ছাত্রলীগ নেতা মাজেদ শরিফ চৌধুরী, রুহুল ইসলাম, এনাম আহমদ, রাসেল আহমদ, মুন্না আহমদ চৌধুরী, পৌর ছাত্রলীগ নেতা শিপলু আহমদ, মসরু আহমদ, রাতুল আহমদ, জয় রায় হিমেল, সাদ্দাম আহমদ, তারেক আহমদ, জুয়েল আহমদ, সুহেল আহমদ, সুনাই আহমদ, মাছুম আহমদ, ফখরুল ইসলাম ( কুনু),বাছন আহমদ, শিব্বির আহমদ প্রমুখ।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie