নিউজ ডেস্ক : সিলেটের এয়ারপোর্ট থানায় অভিযান চালিয়ে হত্যা মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শংকর মাহালীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার বেলা ১টা ৫ মিনিটে খাদিম নগর চা বাগান এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত সিলেট জেলার এয়ারর্পোট থানার খাদিম নগর চা বাগানের মৃত কার্তিক মাহালীর ছেলে।
র্যাব-৯ এর সিনিয়র এএসপি ও সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মাঈন উদ্দিন চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান পরিচালনা তাকে গ্রেফতার করা হয়। সে এয়ারপোর্ট থানার জিআর নং-৮৯৮/০৭, দায়রা নং-১৩৭০/১৩, ধারা-১৪৩/৪৪৮/৪২৭/৩০২দঃবিঃ এর হত্যা মামলার পলাতক ওয়ারেন্টভুক্ত এক জন আসামী। আসামীকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।