নিজস্ব প্রতিবেদক : সিলেট-ঢাকা মহাসড়কের তেলিবাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৩ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হতা-হতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
জানা যায়, লালাবাজার থেকে সিলেটগামী একটি সিএনজি অটোরিক্সাকে ধাওয়া করে পুলিশ। এসময় বিপরীত দিক থেকে আসা একটি লাইটেস সিএনজি অটোরিক্সাকে চাপা দেয়। দূর্ঘটনার পর সার্জেট মোটর সাইকেল রেখে পালিয়ে যান। এ সময় স্থানীয় জনতা পুলিশের একটি মোটরসাইকেলে আগুন দেয়।ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে।
এ ঘটনা ৫ জন আহত হয়ে মেডিকেল নিয়ে যাওয়ার পথে ২ শিশুর মুত্যু হয়। এ ঘটনায় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা।