প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২৪, ২০১৭, ৬:৫৭ পি.এম
দিরাইয়ে ওএমএস চাল কালো বাজারে বিক্রি

দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে এক ওএমএস ডিলারের বিরুদ্ধে চাল কালো বাজারে বিক্রির অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার উপজেলার রফিনগর ইউনিয়নের ওএমএস ডিলার সুবল তালুকদার'র বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ করেছেন ইউনিয়নবাসীর পক্ষে সন্দন সরকার, পংকজ তালুকদার, রঞ্জন সরকার প্রমুখ। ভিযোগ থেকে জানাযায় ডিলার সুবল তালুকদার সরকারি বিধি অনুযায়ী প্রতিদিন ২০০ জন লোকের কাছে ১০০০ কেজি চাল বিক্রির কথা থাকলেও ১৫০/১৬০ জন লোকের কাছে চাল বিক্রি করে কার্যক্রম বন্দ করে দেন। গত সোমবার ১৮০ জনের কাছে চাল বিক্রি করে ২ বস্তা চাল অবশিষ্ট রাখেন। এছাড়া ওই দিনের মাষ্টার রোলে ৪৬ নং ক্রমিকে ট্যাগ অফিসারের নামে চাল বিক্রি দেখানো হয়েছে কিন্তু সাক্ষর বা ঠিপসহি কিছুই নেই। আমরা বিষয়টি স্থানীয় ট্যাগ অফিসার শিক্ষক দেবব্রত চৌধুরী কে জানালে তিনি বলেন আমি এ বিষয়ে কিছুই জানি না। তবে ডিলারের লোকেরা প্রতিদিন বিকেলে আমার কাছ থেকে সাক্ষর নিয়ে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করেন।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie