প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০১৭, ১:৪৫ পি.এম
দক্ষিণ সুরমায় স্কুল ছাত্রের আত্মহত্যা!

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণ সুরমার বরইকান্দি পল্লবী ছাত্রাবাসে ফাঁস দিয়ে সুমন চন্দ্র সরকার (১৮) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে কলেজের পল্লবী ছাত্রাবাসে এ ঘটনা ঘটে।
সুমন সিলেট টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাওয়ার টেকনোলজি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। সে রংপুর জেলার মিঠাপুর থানার রামনাগের নারায়ন চন্দ্র সরকারের ছেলে।
দক্ষিন সুরমা থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা জানান, ‘প্রেমিকার সাথে রাগ করে সে গলায় ফাঁস দেয়।’
এ ঘটনায় দক্ষিণ সুরমা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie