প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ১২:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৩০, ২০১৭, ৪:৪৩ পি.এম
জগন্নাথপরে জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালন
জগন্নাথপুর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ১নং কলকলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আজ বেলা ৪ঘটিকার সময় স্থানীয় কলকলিয়া বাজারে মহান স্বাধীনতার ঘোষক আধুনিক বাংলাদেশের রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।ইউনিয়ন যুবদলের অন্যতম নেতা সেলিম আহমদ এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জহিরুল ইসলাম লেবু ও যুবদল নেতা রুকন আহমদ এর যৌথ পরিচালনায় ও ছাত্রদলনেতা সুজেল আহমদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যান বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা বিএনপির অন্যতম সদস্য নুরুজ্জামান,ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু,সহ সাধারন সম্পাদক আব্দুস শহিদ,৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হক আজিবুল,৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খলিল,ইউনিয়ন যুবদল যুগ্ম সাধারন সম্পাদক শাহীন মিয়া,যুবদল নেতা মাসুদ আহমদ,ছাত্রদল নেতা মিফতাউল হাসান জনি, জুবেদ আহমদ প্রমুখ।এছাড়াও আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা রজব আলী,আব্দুল কাহার,আতর আলী,যুবদল নেতা লুৎফুর রহমান লিপু,সাহেদ আহমদ,মুজির উদ্দিন,সাজুরুল হক,মিজানুর রহমান,আক্তার হোসেন,হারুন মিয়া,ফিরুজ মিয়া,রাজন আলী,আবু খালেদ,আলম,চুনু মিয়া প্রমুখ।বক্তারা বলেন জাতীর ক্রান্তিলগ্নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বারবার নায়কের ভূমিকায় অবতীর্ন হন এবং বাংলাদেশকে বিশ্বের দরবারে আধুনিক রাষ্ট্রে পরিনত করেন যার ফলশ্রুতিতে উনার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ১৯৮১ সালের এইদিনে উনাকে নির্মমভাবে হত্যা করে একদল ঘাতকচক্র,শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হত্যাকারীদের দ্রুত বিচার করার জন্য সরকারের কাছে জোরালো দাবী জানানো হয়।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie