
স্পোর্টস ডেস্ক : শ্রীলঙ্কা সফর শেষে শুক্রবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল।
এক মাস ব্যাপী পূর্ণাঙ্গ সফরে তিন ফরম্যাটেই সমতা নিয়ে প্রথমবার শ্রীলঙ্কা থেকে ফিরল টাইগার স্কোয়াড।
টি-টুয়েন্টি থেকে মাশরাফির অবসরের জন্য বিমানবন্দরে তাকে সংবর্ধনা জানান বিসিবি কর্তারা।
সবাই ফিরলেও আইপিএল খেলতে ভারত যাওয়ায় ফেরেননি সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশের পরের সিরিজ মে মাসে। ১২ মে থেকে আয়ারল্যান্ডে নিউ জিল্যান্ডের ও স্বাগতিকদের সাথে ত্রিদেশিয় টুর্নেমেন্ট খেলবেন মাশরাফিরা।
এরপরেই ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবে বাংলাদেশ।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১ জুন ইংল্যান্ডের বিপক্ষে নামবে মাশরাফির দল।