নিউজ ডেস্ক: সৌদি আরবের রিয়াদের ওয়াদি আল দাওয়াসীর এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহতরা হলেন, ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর এলাকার মোসলেম মোল্লা, জয়পাড়া এলাকার সেলিম এবং মানিকগঞ্জের রশিদ। আহত ব্যক্তি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হারুন।
জানা যায়, একটি কোম্পানিতে কাজের কন্টাক্ট নিয়ে একটি প্রাইভেটকারে করে চারজন রিয়াদ ফিরছিলেন। ওয়াদি আল দুরুস এলাকায়া এলে চালকের ঘুমের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।