
বুধবার বেলা সকাল ১১টায় গ্রামের খেলন মেম্বার আলী আহমমদের পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন, গ্রামের মো. হযরত আলী, আরশ আলী, আমির আলী, ইসমাইল আলী, হাসান আলী, ওসমান আলী, সহোদর কদর আলী, ম এলাক মিয়া, প্রমুখ।
স্থানীয় সূত্র জানায়, মামলা মোকদ্দমার জেরে গত ১৩ই মার্চ গ্রামের আব্দুল মালিকের ছেলে রুমেল মিয়াকে স্কুলে যাওয়ার পথে টাইলা হাওরে একা পেয়ে তাকে বেদড়ক মারধর আহত করে একই গ্রামের খেলন মেম্বার পক্ষের লোকজন।
এর জের ধরে আজ বেলা ১১টার দিকে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ৩০ জন আহত হন।
সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আল আমীন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।