
বিমানবন্দর থানা প্রতিনিধিঃ সিলেট সদর উপজেলার সাহেব বাজারে নরুল হত্যা চেষ্টা মামলায় ৫ জনের বিভিন্ন মেয়াদে সাজা ও ৪ জন আসামীকে খালাস দিয়েছেন বিচারক। গতকাল বুধবার সিলেটের অতিরিক্ত চিপ মেট্রোপলিটন আদালত মোছাঃ উম্মে সরাবন তহুরা আসামীদের উপস্হিতিতে প্রায় ১৬ বছর আগের এই আলোচিত মামলার রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন সাহেব বাজার এলাকার কান্দির পথ গ্রামের মোঃ রকিব আলীকে ২ বছর, তার দুই ছেলে মোঃ কামাল উদ্দিন ৫ বছর ও ইসলাম উদ্দিনকে ১ বছর, একই গ্রামের মৃত মতছির আলীর ছেলে হেলাল আহমদ ৩ বছর ও ভোলাকুনা গ্রামের ইসকন্দর আলী (ডেমার) ছেলে মোঃ শফিক মিয়াকে ১ বছর করে কারাদণ্ড দেন। এ দিকে অপরাধে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় এ মামলার চার আসামী ভোলাকুনা গ্রামের মোঃ ইছকন্দর আলী (ডেমা) ও তার ছেলে মোঃ আলাল মিয়া, কান্দির পথ গ্রামের আইওব আলীর ছেলে অামুছ মিয়া ও একই গ্রামের আপ্তাব আলী উরফে কির্মীর ছেলে মোঃ দিলাল আহমদকে খালাস দিয়েছেন আদালত। বাকি এক আসামী আজির উদ্দিন মারা যান। মামলার বর্তমান বাদী সাহেব বাজার এলাকার কান্দির পথ গ্রামের মোঃ নুরুল ইসলাম জানান প্রায় ১৬ বছর আগে ১৯/৫/২০০০ ইং তারিখে সাহেব বাজারে আমার ব্যবসা প্রতিষ্ঠানে রাত অনুমান ৯ ঘটিকার সময় আমি ও আমার ছেলে ফখরুল ইসলামকে হত্যার উদ্দ্যেশে একই গ্রামের রকিক আলী ও তার লোকজন এসে অতর্কিত ভাবে আমাদের উপর হামলা চালায়। হামলায় আমার ডান হাতে বেশি আঘাত প্রাপ্ত হই ও আমার ছেলেকে গুরুতর আহত করে। এ ঘটনায় ঐ দিন কান্দির পথ গ্রামের সাজিদ আলীর ছেলে মোঃ জমির উদ্দিন বাদী হয়ে তৎকালীন কোতোয়ালী থানায় ১০ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। জি আর মামলা নং-(৪৫০) ২০০০ ইং। এই রায়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন মামলার বর্তমান বাদী মোঃ নুরুল ইসলাম।