প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৬:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২, ২০১৭, ৪:০৮ পি.এম
বিশ্বনাথে আজিজ ফাউন্ডেশন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার
বিশ্বনাথ প্রতিনিধিঃ উপজেলার ঐতিহ্যবাহী বন্দুয়া গ্রামের চৌরাস্তা খেলার মাঠে আজিজ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ৪র্থ ফুটবল টুর্নামেন্ট ২০১৭ এর ফাইনাল খেলা
শুক্রবার(৩ মার্চ) বিকাল ৩ টার সময় অনুষ্ঠিত হবে।
ফাইনাল খেলাটি সাব্বির একাদশ পশ্চিম নোয়াগাঁও বনাম নাজ স্পোর্টিং ক্লাব আশুগন্জ'র মধ্যে অনুষ্টিত হবে।বিশিষ্ট সমাজসেবক আখলিছ আলীর সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট সমাজ সেবক,শিক্ষানুরাগি ক্রীড়া ব্যক্তিত্ব যুক্তরাজ্য প্রবাসী ও আজিজ ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান জনাব আজিজ মিয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যুক্তরাজ্য প্রবাসি আজাদ জিম সেন্টারের প্রতিষ্টাতা জনাব আজাদ মিয়া ও যুক্তরাজ্য প্রবাসি বিশ্বনাথ ডিগ্রী কলেজের সাবেক ছাত্র নেতা জনাব জুনাইদ আহমেদ নানু মিয়া সহ রাজনৈতিক,সামাজিক ও এলাকার গন্যমান্য ব্যক্তিগন।উক্ত খেলা দেখার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে আমন্ত্রন জানানো হয়।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie