কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের বিছানাকান্দি সীমান্ত থেকে ৩৭টি ভারতীয় গরু উদ্ধার করেছে বিজিবি। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সীমান্তের পীরের বাজার এলাকা থেকে গরুগুলো উদ্ধার করা হয়।
বিজিবি বিছানাকান্দি সীমান্ত ফাঁড়ির কমান্ডার সুবেদার মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, চোরাকারবারীরা ভারত থেকে ৩৭টি গরু নিয়ে আসছে- এমন সংবাদের ভিত্তিতে সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে গরুগুলো উদ্ধার করা হয়।
এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।