প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ১২:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০১৭, ৬:৪৮ এ.এম
বিএনপি নেতা সাহেদ আহমদ চমনের জামিন মঞ্জুর

নিউজ ডেস্ক: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও এয়ারপোর্ট থানা বিএনপির যুগ্ন আহবায়ক সাহেদ আহমদ চমনের জামিন মঞ্জুর।
রবিবার মহানগর দায়রা জজ আদালতে বিস্ফোরক মামলায় আত্নসমর্পন করে জামিনের আবেদন করলে আদালত তার জামিন মঞ্জুর করে।
এ সময় কোর্টে তার সাথে উপস্হিত ছিলেন মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ, মহানগর ছাত্রদলের সহ সভাপতি বেলাল আহমদ, মদন মোহন কলেজ ছাত্রদল সাবেক সভাপতি দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদন জুবের আহমদ আমিরি, মহানগর ছাত্রদলের সিনিয়র সদস্য এমাদুর রহমান চৌধুরী, মহানগর ছাত্রদলের ধর্ম সম্পাদক জুয়েল মাহমুদ, জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য আবু সাঈদ শাহীন, ছাত্রনেতা শহিদ হোসেন টিটু মহানগর ছাত্রদলের সদস্য সালমান আহমদ রানা প্রমুখ।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie