
সিলেট মিডিয়া ডেস্ক: কেন্দ্রিয় মুসলিম সাহিত্য সংসদের ১০ম বই মেলা উপলক্ষে গত ২৭ মার্চ কেমুসাস বই মেলা প্রাঙ্গণে আব্দুল কাদির জীবন সম্পাদিত ইংরেজী সাহিত্য ম্যাগাজিন ‘দি আর্থ অব অটোগ্রাফ’র বিশেষ বুলেটিনের মোড়ক উন্মোচন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও লেখক স্কলার্স হোমের প্রিন্সিপাল বিগ্রেডিয়ার জেনারেল জুবায়ের সিদ্দিক।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক, সাংবাদিক ও কেমুসাসের সহ সভাপতি সেলিম আউয়াল, অনলাইন প্রেসক্লাব সভাপতি কবি মুহিত চৌধুরী, মদন মোহন কলেজের বাংলা বিভাগের সহযোগি অধ্যাপিকা কবি জেবা আমাতুল হান্না, দৈনিক সিলেটের ডাক এর সাহিত্য সম্পাদক এডভোকেট কবি আব্দুল মুকিত অপি, কবি বাছিত ইবনে হাবিব, প্রাচীন জৈন্তা ইতিহাস-ঐতিহ্য পরিষদের সভাপতি ও ওয়ান ব্যাংক লিঃ সিলেটের ব্রাঞ্চ সার্ভিস ম্যানেজার মোস্তাক চৌধুরী, কবি সরওয়ার ফারুকী, প্রবাসী সাংবাদিক রহমত আলী, এডভোকেট এম এ মালিক, কবি আমিনা শহীদ চৌধুরী মান্না, প্রতিবাদ সাহিত্য পরিষদের সভাপতি এম আলী হোসেন, ত্রৈমাসিক অনুপ্রাণন সম্পাদক মোঃ নাসির উদ্দিন, আমাদের ডাকের সম্পাদক আলিম উদ্দিন আলম, পুষ্পকলি সম্পাদক শাহিদ হাতিমী প্রমুখ। বিজ্ঞপ্তি