প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৯, ২০২৬, ৭:০০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০১৭, ৩:৪৪ পি.এম
দিরাই শাল্লার উপ নির্বাচন: ৯৬ কেন্দ্র ঝুঁকিপূর্ণ

মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ আওয়ামী লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য, দিরাই শাল্লার সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে শূণ্য হওয়া সুনামগঞ্জ ২ আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার। নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন।
উপজেলা সহকারী রিটার্নিং অফিসার হাফিজুর রহমান জানান সুনামগঞ্জ ২ দিরাই শাল্লার মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৪৬ হাজার ১ শত ৩১ ভোট।দিরাই শাল্লায় মোট ১১০ টি ভোট গ্রহন কেন্দ্র রয়েছে। নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল জানান নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রশাসন নিশ্চিন্দ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে ১৬ টি ভ্রাম্যমাণ আদালত, পুলিশের ৪৭ টি মোবাইল টিম ও ১৪ ট্রাইকিং ফোর্স সহ র্যাব বিজিবি'র বিশেষ টিম সার্বক্ষনিক নির্বাচনী এলাকায় অবস্থান করবে। ১১০ টি ভোট কেন্দ্রের মধ্যে ৯৬ টি কেন্দ্র কে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie