প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৭, ২০১৭, ৩:০৮ পি.এম
দিরাইয়ে জালিয়াতির অভিযোগ

মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে কালিকোটা হাওর হাওর রক্ষা বাঁধ প্রকল্পের সদস্য সচিব কে জালিয়াতির মাধ্যমে সদস্য বানিয়ে প্রকল্পের টাকা উত্তোলন ও দূর্নীতির অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে দাখিল করা হয়েছে।
মঙ্গলবার ওই প্রকল্পের সদস্য সচিব সুজিত এ লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ থ কে জানা যায় দিরাই উপজেলার সরমঙ্গল ইউনিয়নে কালিকোটা হাওড় উপ প্রকল্পের কল্যাণী ব্রীজ হইতে দত্তের খাড়া এর মধ্যে ভাংগা বন্ধ করণ ও মেরামত কাজের বাস্তবায়ন কমিটির সদস্য সচিব আমাকে নির্বাচন করেন প্রয়াত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। ওই কমিটির সভাপতি ইউপি সদস্য অষ্টম রায় আমাকে সদস্য সচিব পদ থেকে বাদ দিয়ে আমার সাক্ষর জাল করে আমাকে সদস্য বানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল অভিযোগ পাওয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie