
আব্দুর রহমান শাহীন, জুড়ী প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই-শিমূলতলা-নয়াগ্রাম মাদরাসার গুরুত্বপূর্ণ রাস্তা দীর্ঘদিন যাবত সংস্কার না হওয়াতে যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জরাজীর্ণ ওই রাস্তা দিয়ে প্রতিদিন চলাচল করতে গিয়ে শত শত জনসাধারণসহ কোমলমতি শিক্ষার্থীরা দূর্ভোগ পোহাচ্ছেন। প্রতিনিহত ঘটছে ছোট-বড় দূর্ঘটনা।
জানা যায়, রাস্তা গুলোর পাকা করনের পর থেকে দীর্ঘদিন সংস্কার না করায় রাস্তার বিভিন্ন অংশের ইট, পাথর, বিটুমিন ও খোয়া উঠে রাস্তার বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। সড়কটির বিভিন্ন স্থানে খানা-খন্দের সৃষ্টি হওয়ায় বৃষ্টি হলে সড়কের মধ্যে সৃষ্ট ছোট-বড় গর্তে পানি জমে থাকে। বিশেষ করে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের জাঙ্গিরাই-শিমূলতলা মাদরাসা রাস্তার মরহুম হাজী আবুল হাসিম ক্বারী বাড়ি সংলগ্ন এবং তজু মিয়ার বাড়ির সামনের সড়কের অবস্থা সবচেয়ে নাজুক অবস্থায় রয়েছে। অবিস্বাশ্য হলেও সত্য যে, সড়কের বিভিন্ন স্থানে অসংখ্য গর্তের সৃষ্টি হওয়ায় প্রতিদিন ওই রাস্তায় সিএনজি , অটোবাইক, অটোরিকশা, মটরসাইকেলসহ অন্যান্য ছোট-বড় যানবাহন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে। রাস্তাটি এই বেহাল অবস্থা হওয়ার ফলে ছোট-বড় গর্তে গাড়ী আটকা পড়ে বিকল হতে দেখা গেছে। যাহার ফরল অত্রাঞ্চলের জনসাধারণসহ কোমলমতি শিক্ষার্থীদের সীমাহীন দূর্ভোগের মধ্যে পড়তে হয়। ভূক্তভোগীরা গুরুত্বপূর্ন বেহাল ওই রাস্তাটি জরুরি ভিত্তিতে সংস্কার করে জনসাধারনের চলাচলের উপযোগী করে ভোগান্তি অবসানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছেন।