শাহীন আহমদঃ চির নিদ্রায় শায়িত হলেন, মৌলভীবাজারের জুড়ী উপজেলা ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসার সাবেক স্বনামধন্য অধ্যক্ষ ও নয়াবাজার ষোলপনির ঈদগাহের সাবেক ইমাম হযরত মাওলানা আব্দুর রহমান।
২৯ মার্চ বৃহস্পাতিবার রাত ১১ টা ১০ মিনিটে ঢাকাস্থ পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। স্ত্রী, ৫ ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন তিনি ।
বৃহস্পাতিবার (৩০ মার্চ) ৩ টায় নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা মাঠে জানাযার নামাজ শেষে মরহুমের পারিবারিক কবর স্থানে চির নিদ্রায় সমাহিত করা হয়েছে।
মাওঃআব্দুর রহমানের মৃত্যুে নিজ পরিবার, প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারী-শিক্ষার্থী