
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার পৌরশহরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৩টি ব্যবসা প্রতিষ্টানকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌরশহরের কলেজ রোডস্থ রসমেলা, মধুবন ও হোটেল কুসুমবাগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মেয়াদোত্তীর্ণ খাবার রাখার দায়ে রসমেলাকে ২হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অভিযোগে মধুবনকে ১হাজার টাকা এবং ফ্রিজ ভর্তি মেয়াদোত্তীর্ণ পানীয় রাখার দায়ে মেইন রোডস্থ হোটেল কুসুমবাগকে ৩হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিষ্ট্রেট মু. আসাদুজ্জামান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আমরা এই প্রতিষ্টানগুলোতে অভিযান চালিয়েছি। ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য যারা রাখবে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।