প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ২:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২২, ২০১৭, ১:৪৪ পি.এম
প্রধানমন্ত্রীর প্রতি সৈয়দ মহসীন আলীর মেয়ের কৃতজ্ঞতা প্রকাশ

সৈয়দা সানজিদা শারমিনঃ সৈয়দ মহসীন আলী....একজন বহুমুখী প্রতিভার উদ্দ্যমশীল মানসিকতাসম্পন্ন মানুষ ছিলেন।৪৫ বছরের পরিক্রমায় সৈয়দ মহসীন আলী মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযুদ্ধা,ছাত্রনেত্রা,যুবনেতা,তিনবারের পৌর চেয়ারম্যান,বিভিন্ন সামাজিক -রাজনৈতিক সংগঠনের দায়িত্তে থাকা ব্যক্তি,জেলা আওয়ামীলীগ সভাপতি,এম,পি,মন্ত্রী এবং সর্বশেষে স্বাধীনতা পদক পেতে যাওয়া গৌরবজ্জল ব্যক্তিত্ব । সাহিত্য ও কবিতা ছিল পছন্দের বিষয়।অবসরে বই পড়তেন এবং প্রায়ই কবি-লেখকদের সাথে আড্ডা দিতেন।একসময় বাংলাদেশ টাইমস এর রিপোর্টার ছিলেন।প্রায়ই অনুষ্ঠানে গান গাইতেন।রবীন্দ্রসংগীত, নজরুলগীতি থেকে শুরু করে হিন্দি,উর্দু, ইংলিশ ভাষার অসংখ্য গান মুখস্ত ছিল।সিলেট বেতারে গান গেয়েছেন এই অসাধারণ ব্যক্তি।"মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য" সমাজসেবায় পুরোজীবনে যে অবদান রেখে গেছেন-এই গানই ছিল তার অনুপ্রেরণা। একটি স্বাধীন দেশ ও পতাকা আনতে সম্মুখসমরে যুদ্ধ করেছেন।যুদ্ধ পরবত্তী বাংলাদেশ গঠনে সামাজিক ও রাজনৈতিকভাবে প্রচুর কাজ করেছেন।সমাজকল্যাণে অসাধারণ ভুমিকা রাখায় সমাজকল্যাণ মন্ত্রী হয়েছেন।প্রায়ই বক্তৃতা শেষে দেশাত্তবোধক গান গেয়ে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতেন।আব্বার "জয় বাংলা" উচ্চারণের সময় বুঝা যেত এই দুটি শব্দকে তিনি কতটা বুকের গভীরে লালন করতেন।মৃত্যু দেড় বছর পরে এসে মুক্তিযুদ্ধে অসামান্য ভূমিকা রাখায় মাননীয় প্রধানমন্ত্রী আব্বাকে মরণোত্তর "স্বাধীনতা পদক" দিতে যাচ্ছেন।আনন্দে চোখে অশ্রু ঝরছে।মহান আল্লাহ প্রতি শুকরিয়া এবং সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা আব্বাকে দেশের সর্বোচ্চ সম্মান দেয়ার জন্য।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie