প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৮, ২০২৬, ১০:২৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৬, ২০১৭, ৪:১১ পি.এম
দিরাইয়ে আলোচনা সভা পুরস্কার বিতরণী

মুজাহিদুল ইসলাম সর্দার, দিরাই প্রতিনিধিঃ দিরাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মান্নান স্মৃতি পরিষদের উদ্যোগে ও পরিষদের প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট সমাজসেবক জুবের আলম খুরশেদ'র সার্বিক সহযোগিতায় দুইদিনব্যাপী কর্মসূচীর সমাপনী দিনে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল ৪ টায় দিরাই উপজেলা গণ মিলনায়তন হলে পরিষদের সভাপতি মুজাহিদুল ইসলাম সরদারের সভাপতিত্বে ও কবি মাজু মিয়া ও পরিষদের তাড়ল ইউনিয়ন সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কাইউম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, দিরাই প্রেসক্লাবের সভাপতি সামছুল ইসলাম সরদার, শুকুর নগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ চৌধুরী, এডভোকেট ইকবাল হোসেন চৌধুরী, মাতার গাও মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সিলেট জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরী। বক্তব্য রাখেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ আত্মকর্মী মিজানুর রহমান,
সিলেট জেলা ছাত্রলীগ নেতা সৈয়দ আহমদ দুলাল, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আবু ছালিম, ছাত্রলীগ নেতা পাবেল আহমদ, আল মামুন, তানভীর আহমদ সহ পরিষদের সদস্যবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন পরিষদের তাড়ল ইউনিয়ন সভাপতি মাকসুদুল হক। পরে কবিতা আবৃত্তি, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র এবং দিরাই পৌরসভার ১৬ শিক্ষা প্রতিষ্ঠান কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie