
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে এক সপ্তাহের ব্যবধানে আবারো এলজিএসপি-২ এর ৩টি প্রকল্প তথ্য বোর্ড ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গত ১৫ফেব্রুয়ারি ২০১৭ইং বুধবার ও ১৮ফেব্রুয়ারি শনিবার দিবাগত রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের সিংচাপইড় ও কালিপুর গ্রামের পৃথক ৩টি স্থানে এ ঘটনা ঘটে। পরপর দু’বার একই ঘটনার পুনরাবৃত্তিতে এলাকাবাসীর মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ।
জানা যায়, সিংচাপইড় ইউনিয়ন পরিষদের উদ্যোগে এলজিএসপি-২ এর আওতাধীন ইউনিয়নের ৯টি ওয়ার্ডের পৃথক ১১টি সড়কের সিসি ঢালাই কাজ সমাপ্ত হয়। পৃথক ১১টি সড়কের জন্য প্রকল্প তথ্য বোর্ড নির্মাণ করে এলজিএসপি-২। ১১টি প্রকল্প তথ্য বোর্ডের মধ্যে গত ১২ফেব্রুয়ারী ২০১৭ইং রোববার দিবাগত রাতে ইউনিয়নের বিভিন্ন স্থানের ৭টি প্রকল্প তথ্য বোর্ড ভেঙে ফেলে দুর্বৃত্তরা। ঘটনার ৩দিন পর ১৫ফেব্রুয়ারি ২০১৭ইং বুধবার ৭টি প্রকল্প তথ্য বোর্ডের মধ্যে পুনরায় ৬টি বোর্ড নির্মাণ করা হয়। এর মধ্য থেকে ওই দিন রাতেই ইউনিয়নের সিংচাপইড় গ্রামের ২টি ও ১৮ফেব্রুয়ারি ২০১৭ইং শনিবার দিবাগত রাতে কালিপুর গ্রামের ১টি প্রকল্প তথ্য বোর্ড ভেঙে ফেলে দুর্বৃত্তরা।