ছাতক প্রতিনিধি : ছাতকে ২৯লিটার চোলাই মদ ও মদ তৈরীর সরঞ্জামসহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার সিংচাপইড় ইউপির কালিপুরস্থ তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রোববার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করা হয়েছে।
পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, কালিপুর গ্রামের জওহর লাল রবি দাসের বাড়িতে দীর্ঘদিন থেকে চোলাই মদ তৈরীসহ তার বসত বাড়িতেই প্রত্যহ মাদকসেবীদের জমজমাট আসর বসাচ্ছিল। এ অভিযোগ ঘটনার রাত ২টায় জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আবু আফসার ভূঁইয়ার একদল পুলিশ অভিযান চালিয়ে কালিপুর গ্রামের মৃত শুকলাল রবি দাসের পুত্র জওহর লাল রবি দাস (৪৫), সুজন রবি দাসের স্ত্রী ফুলমতি রবি দাস (৪০) ও গরীব রবি দাসের পুত্র দীপক রবি দাস (৩৬) কে ২৯লিটার চোলাই মদ ও মদ তৈরীর উপকরনসহ গ্রেফতার করা হয়। পরে পুলিশ বাদি হয়ে মাদক আইনে ছাতক থানায় মামলা (নং-২৪, তাং ২৬.০২.২০১৭ইং) দায়ের করা হয়েছে।
এব্যাপারে এসআই আবু আফসার ভূঁইয়া জানান, জওহর লাল রবি দাসের বাড়িতে মদ তৈরী করে তার বাড়িতেই মাদক সেবীদের আড্ডা বসাচ্ছিল। ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক সেবীরা পালিয়ে গেলেও মাদক তৈরী ও বিক্রির সাথে জড়িতদের তৈরীর উপকরনসহ গ্রেফতার করা হয়।