নিজস্ব প্রতিনিধি: অবশেষে পাওয়া গেল বানিয়াচংয়ে চুরি হওয়া ১৫ কেজি ওজনের শিবমূর্তি। মন্দিরের পাশে বাঁশঝাড়ে পাওয়া গেছে বলে বানিয়াচং থেকে সিলেট মিডিয়ার স্টাফ রিপোর্টার আর ইউ সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, বানিয়াচং সদরের ৩নং ইউনিয়নের অন্তর্গত চৌধুরী পাড়ার অঞ্জন চক্রবর্তীর (সুধীর চক্রবর্তীর) বাড়ির শিব মন্দির থেকে কষ্টি পাথরের একটি মূর্তি চুরি হয়।