প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ৫:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০১৭, ১০:২৭ এ.এম
কর্মাধা উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান

কুলাউড়া উপজেলার কর্মাধা উচ্চ বিদ্যালয়ের ২০১৭ সালের এস এস সি পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান আয়জন করে কর্মাধা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি । গত ২৮শে জানুয়ারী শনিবার এ বিদায়ী সভা অনুষ্ঠিত হয় । উক্ত বিদায়ী অনুষ্ঠানে কর্মধা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অজয় দেবের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন কর্মধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালিক । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর্মধা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি কর্মধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যন আব্দুস সহিদ বাবুল । এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলী আমজাদ স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল কাদির , কর্মধা উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য আসিকুর রহমান ফটিক । সভায় বক্তব্য দেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মসাইদ আলী , জনাব আলী , নলডরী মসজিদের ইমাম আপ্তাব আলী , কবী এন আই দুদু , স্কুলের শিক্ষক ফরিদ আহমেদ , , আব্দুল মুহিত , আব্দুস শহীদ , মাওলানা আব্দুল খালেক , আব্দুল হামিদ , মনি সংকর , স্কুলের শিক্ষাকা হেনা বেগম , সেলিনা বেগম , রুবেনা বেগমসহ স্কুলের ছাত্র ছাত্রী ও অভিবাবক বৃন্দ ।
© Copyright 2025, All Rights Reserved | SylhetMedia.com | Design & Develop by DataXpie